এমনিতেই হয়ে গেছে আমি ইচ্ছে করে করিনি

এমনিতেই হয়ে গেছ,  আমি ইচ্ছে করে করিনি


এমনিতেই হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি

সাদিয়া জাহান প্রভা নামটির সাথে প্রায় মানুষেই পরিচিত  মডেল-অভিনেত্রী হিসেবে তার প্রসংশা রয়েছে মিডিয়া পাড়ায় । মেরিল সোপের বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ারের শুরু করে সবার নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। পরে নাম লেখান টেলিভিশন নাটকে। বেশ কয়েকটি একক টিভি নাটকে অভিনয় করেই দর্শক মনে জায়গা নেন তিনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন প্রভা।

মাঝখানে নিজের ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। কিন্তু পরে সব কিছু কাটিয়ে আবারো কাজে ফিরে আসেন প্রভা। এরপরে আবার নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। তবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় ছাড়াও বেশ কয়েকটি প্রতিভার রয়েছে তার মধ্যে আর তার প্রকাশ ঘটেছে  চমৎকার গান করতে জানেন, তা অজানা অনেকের। মূলত প্রভার মা চেয়েছিলেন মেয়ে সংগীতশিল্পী হোক। সেজন্য গানের তালিম নিতেও মেয়েকে বসিয়েছিলেন বারবার। কিন্তু গানে আগ্রহ ছিল না প্রভার, তালিমে বসে ফাঁকি দিতেন। এক সময় হয়ে উঠলেন অভিনয়শিল্পী।



এ জগতে তুমুল জনপ্রিয়তা পেলেও মায়ের সেই ইচ্ছা রয়েই গেল। তাই এবার কণ্ঠে গান তুলে নিলেন প্রভা। গাইলেন প্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া আমি শুনেছি সেদিন তুমি গানটি। অবশ্যই সেটা মাকে খুশি করতে। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রভার নিজের ইউটিউবে মুক্তি পাবে।

নতুন করে গানটির কম্পোজে করেছেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। নিজের এই কণ্ঠশিল্পী হয়ে ওঠা প্রসঙ্গে প্রভা বলেন, ইমরান ও আমি খুব ভালো বন্ধু। একসঙ্গে আড্ডা দিই। এ রকম আড্ডায় গুনগুন করে গান গাইবার স্বভাব আমার। তো একদিন আমার গান শুনে ইমরান বলল, চল দোস্ত, তোর গান রেকর্ড করি। এভাবেই গানটিতে কণ্ঠ দেওয়া। তিন মাস আগে ইমরানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিই। আম্মু গানটা শোনার পর খুশি হয়ে বাবাকেও শুনিয়েছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এ গানের ভিডিওচিত্রও তৈরি করা হয়েছে বলে জানালেন প্রভা। বললেন, কক্সবাজারে গানের ভিডিও চিত্র তৈরি হয়েছে। ভিডিওতে আমার সঙ্গে আছেন অভিনেতা সজল।

Comments

Popular posts from this blog

বিকিনি পড়ে পুলের জল সহ গরম হয়ে উঠেছে নেট পাড়া, মুহুর্তে ভিডিও ভাইরাল || The net has become hot with the water of the pool wearing bikinis, the video is viral at the moment