KK Death || গান করতে এসে মৃত্যু প্রাপ্ত হলো কেকের

KK Death ||গান করতে এসে মৃত্যু প্রাপ্ত হলো কেকের 

KK Death || গান করতে এসে মৃত্যু প্রাপ্ত হলো কেকের


KK Death || গান করতে এসে মৃত্যু প্রাপ্ত হলো কেকের 

বলিউডের জনপ্রিয় গায়ক কেকে তথা কৃষ্ণকুমার কুন্নাথ গান গাইতে কলকাতা শহরে এসেছিলেন আর সেই কলকাতা শহরই তাকে খুন করেছে গায়ককে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে ক্ষোভ উগড়ে দিলেন প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। কোলকাতার নজরুল মঞ্চে মঙ্গলবার অনুষ্ঠান ছিল। ভিড়ে ঠাসা ছিলো চারিদিক সেই হলে গান গাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে।

এদিকে হলের মধ্যে কানায় কানায় পরিপুর্ন ছিলো ভক্তদের উপস্থিতি আর এসিও চলছিল না। গান গাওয়ার সময়ে বেশ কয়েকবার ঘাম মুছছিলেন কেকে । বলছিলেন আলো নিভিয়ে দিতে। বার বার জল খাচ্ছিলেন গায়ক। হোটেলে ফিরে এসে হোটেলের রুমের বাহিরে পড়ে যান। এ সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এই পুরো ঘটনায় অনুষ্ঠানের আয়োজকের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন নন্দিতা পুরী।

"পশ্চিমবঙ্গের ছিঃ! কলকাতার প্রশাসনই খুন করেছে কেকে-কে। আর সরকার শেষ সম্মান জানিয়ে বিষয়টিকে ঢাকতে চাইছে। হলে ২.৫ হাজার মানুষের জায়গায় ছিল ৭ হাজার মানুষ। এসি ছিল না। গায়ক প্রচণ্ড ঘামছিলেন। ৪ বার সেটা নিয়ে বলার পরেও কিছু করা হয়নি। ফার্স্ট এইড ছিল না। কোনও তৎপর ব্যবস্থা নেওয়া হয়নি। সিবিআই তদন্ত দরকার এবং বাংলায় ততদিন অনুষ্ঠান বয়কট করা উচিত বলিউডের।" 

পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। অনেকেই এই পোস্টের সমালোচনাও করেন। কিছুক্ষণ পরেই আবার সেই স্টেটাসে কয়েকটি কথা যোগ করেন নন্দিতা পুরী। তিন লিখছেন, "আমি বুঝতে পারছি একটা ধন্দ দেখা দিয়েছে। আমি কলকাতা, পশ্চিমবঙ্গ বা কলকাতার মানুষকে ছোট করতে চাইনি। আমি সরকার ও প্রশাসনকে দোষী বলতে চেয়েছি তাদের এই নজরুল মঞ্চের শোয়ের অপারগতার জন্য।" নন্দিতার এই বক্তব্যগুলির সঙ্গে সহমত হয়েছে খোদ কলকাতারও কিছু মানুষ।


Comments

Popular posts from this blog

উফ বুঝলাম না || মিস চকোলেট ভাইরাল ভিডিও || Uff Bujhlam Na || Miss Choclate Bangla Vairal Videos